1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি মতবিনিময় -ডাকাতি, ছিনতাইসহ নানা পদক্ষেপ গ্রহণের আহ্বান - dailyjanatarshakti
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি মতবিনিময় -ডাকাতি, ছিনতাইসহ নানা পদক্ষেপ গ্রহণের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাকুন্দিয়া থানার নবাগত ওসি মোঃ হেলাল উদ্দিন। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি এসএএম মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য তরিকুল হাসান শাহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার নবাগত ওসি মোঃ হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আছাদুজ্জামান খন্দকার, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আউয়াল মোহাম্মদী, সহ-সভাপতি এম ছাইদুর রহমান, আনম তানভীর হায়দার ভুঁইয়া, মিজানুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ক. ম. মুহিব্বুল্লাহ বচ্চন, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে রাসেল, সাংগঠনিক সম্পাদক এনামুল হক হৃদয়, পাকুন্দিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আরিফুল হাসান আরজু, সাংবাদিক এম এ হান্নান, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয়, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ সুলতান আফজাল আইয়ুবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ, সদস্য নুরুল জান্নাত মান্না, নরসুন্দা টাইমসের নির্বাহী সম্পাদক ক. ম. জোনায়েদ আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা পাকুন্দিয়া উপজেলার মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই ও যানজটসহ নানা সামাজিক সমস্যা তুলে ধরে তা প্রতিকারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় আনা এবং অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি