1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - dailyjanatarshakti
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খোরশেদ আলম নওগাঁঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (BMUJ) নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে সাব্বির হোটেলের হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট, লেখক সাংবাদিক ও সাবেক সভাপতি নওগাঁ প্রেসক্লাব ও সভাপতি নওগাঁ টিভি জার্নালিষ্ট এ্যাসোঃ মোঃফরিদুল ইসলাম, প্রতিনিধি লেক্সাস টিভি ও কালের কণ্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি, সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃখোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ টিভি জার্নালিষ্ট এ্যাসোঃ সাঃসম্পাদক মোঃ সফিক ছোটন ষ্টাফ রিপোর্টার যমুনা টিভি, আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ আবুতালেব সাঃসম্পাদক নিয়ামতপুর উপজেলা শাখা, স্বপন সাঃসম্পাদক ধামুইরহাট উপজেলা শাখা, আইনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মহাদেব পুর উপজেলা শাখা,মোঃফজলুল করিম সবুজ সাঃসম্পাদক মান্দা, আঃমজিদ সম্রাট সভাপতি মান্দা উপজেলা শাখা, আঃমালেক সভাপতি ধামুইরহাট উপজেলা শাখা, আমজাদ হোসেন ধামুইরহাট, মোঃআব্দুল আজিজ সভাপতি নিয়ামতপুর উপজেলা শাখা, মোঃ আক্কাস আলী সহ সভাপতি জেলা শাখা, মোঃলিয়াকত আলী সিনিয়র সাংবাদিক, বরুন মজুমদার সভাপতি মহাদেব পুর উপজেলা শাখা, এ্যাডঃমোঃজুয়েল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক নওগাঁ জেলা শাখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা শাখার সাংবাদিক বৃন্দ। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বর্তমান সময়ে উপজেলা ও জেলা পর্যায়ে বেশ কিছু সাংবাদিক সৃষ্টি হয়েছে তাদের না আছে তেমন একাডেমিক শিক্ষা, না আছে সাংবাদিক প্রশিক্ষন কিন্তু তাদের কার্য কলাপে আমরা লজ্জিত হচ্ছি।আমরা যে সকল সিনিয়র সাংবাদিক আছি তাদের সর্তক হতে হবে কোন ভাবে ঐ সকল সাংবাদিক কে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য হতে না পারে এদিকে লক্ষ রাখতে হবে । আগামী ডিসেম্বর মাসে আমাদের ত্রিবার্ষিক কাউন্সিলে অবশ্যই গনতান্ত্রিক পদ্ধতিতে হতে হবে। উপস্থিত সকল সদস্যের সম্মতি ক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।১! প্রধান নির্বাচন কমিশন মোঃ ফরিদুল ইসলাম বিশিষ্ট কলামিস্ট, কবি ও সাংবাদিক, সভাপতি টিভি জার্নালিষ্ঠ এ্যাসোঃ ২! মোঃকায়েস উদ্দীন সাবেক সভাপতি প্রেসক্লাব ও নওগাঁ প্রতিনিধি চ্যানেল আই টিভি, ৩! মোঃসফিক ছোটন সাঃসম্পাদক নওগাঁ টিভি জার্নালিষ্ট এ্যাসোঃ ও ষ্টাফ রিপোর্টার যমুনা টিভি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃফরিদুল ইসলাম বলেন, সাংবাদিক জাতির চারটা স্তম্বের মধ্যে একটি স্তম্ভ কিন্তু সরকারি ভাবে আইনগত আমাদের তেমন কোন সুযোগ সুবিধা নাই কিংবা টেলিভিশন ও পত্রিকা অফিসের তেমন কোন সহযোগিতা আমরা পাই না, যার ফলে সাংবাদিক চীরদিন অবহেলিত হয়ে থাকছে। সরকার ঘোষণা করেছে সাংবাদিকতার পাশাপাশি আর কোন পেশায় কাজ করা যাবে না, তাহলে সাংবাদিকের পরিবার কিভাবে চলবে?আমাদের পেশা শ্রমিকের মধ্যে পরে, কোন কর্মচারির তালিকায় না।আইনগত আমাদের জন্য অনেক সমস্যা রয়েছে। তিনি প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হয়ে, আগামী ডিসেম্বরের মধ্যে সুন্দর ও সুষ্ঠু ভাবে ভোট পরিচালনার জন্য বর্তমান কমিটির কাছে সার্বিক সহযোগিতা কামা্না করেন, সকল উপজেলা কমিটির পরিস্কার ভোটার লিষ্ট,গঠনতত্ত্ব সহ বর্তমান কমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় আগামী দিনে একটা সুন্দর কমিটি উপহার দিবেন বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি