২নং সিদলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের ২নং সিদলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় শৃঙ্খলা জোরদার ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মেছেরা বাজারে বিকেল ৪ ঘটিকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব মোঃ জহিরুল ইসলাম (মনি)। তিনি তার বক্তব্যে বলেন, দলের আদর্শ ও নীতি মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী দিনে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। তিনি সকল নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদর আহমেদ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলের প্রতি আন্তরিকতা বাড়াতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম (শফিক)। তিনি তার বক্তব্যে বলেন, সংগঠনের শক্তি বাড়াতে নিয়মিত সভা-সমাবেশ এবং কর্মসূচির বিকল্প নেই। সকল নেতাকর্মীকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিঃ মোস্তফা সারোয়ার (সুমন)। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে দলীয় ঐক্য অটুট রাখার প্রত্যয়ে নেতাকর্মীরা আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© All rights reserved © 2022
Leave a Reply