হোসেনপুর( কিশোরগঞ্জ), ২৪ জুন রোজ বুধবার গোবিন্দপুর চৌরাস্তা আঞ্চলিক অফিসে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রতিবাদে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
আজ বুধবার সকালে গোবিন্দপুর চৌরাস্তা বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতা মোঃ জিয়া উদ্দিন সিঃ সহ সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সহ নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ব্যানারে তার ছবিতে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে প্রতীকী প্রতিবাদও জানানো হয়।
আর্থিক অনিয়ম দলীয় তহবিল ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বেচ্ছাচারিতা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ করা হয়।
স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার*: দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ করেন নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা বলেন, “আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে নানা অনৈতিক কাজে জড়িত। তার কার্যকলাপে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ। আমরা কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
তারা আরও জানান, বারবার সতর্ক করার পরও তিনি নিজেকে সংশোধন করেননি। তাই বাধ্য হয়ে তারা প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছেন। দ্রুত তদন্ত করে দোষী প্রমাণিত হলে দল থেকে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি, মোঃ জিয়া উদ্দিন,
সিদ্দিক হোসেন মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি,মোঃ আক্তারুজ্জামান পলটু সহ সাধারণ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি,মোঃ বাবুল মিয়া, সম্মানিত সদস্য, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন উক্ত বিষয় টি মিথ্যা ও বানোয়াট।
© All rights reserved © 2022
Leave a Reply