হোসেনপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরোদ্ধে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন।
গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি হোসেনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল হাশিম সবুজ, ফরিদ উদ্দীন আহমেদ, মুস্তাফিজুর রহমান টুটুল, উপজেলা কৃষক দলের সভাপতি আ: ছালাম, সাধারন সম্পাদক হোসেন আলী, মৎসজীবি দলের সভাপতি অরজুন, উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু নাঈম। এছাড়াও উপজেলা যুব দলের উদ্যোগে হাসপাতাল চৌরাস্তায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহবায়ক শাফায়াত হোসেন সম্রাট, পৌরযুবদলের আহবায়ক শরিফ আহমেদ, জুলাই যুদ্ধা আলামিন ভুইয়া, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক শওকত হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রাজিব আহমেদ। এসময় বিএনপি ও সকল অঙ্গসংগঠন এর নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply