1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেলা ফল মেলা-২০২৬’। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেলা ফল মেলা-২০২৬’।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৪ Time View

মোঃ রবিউল আউয়াল জেলা প্রতিনিধি করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেলা ফল মেলা-২০২৬’। মঙ্গলবার (২৩ জুন) থেকে ২৫ জুন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় ও বিদেশি নানা জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।

এবারের মেলায় কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, বাজিতপুর, করিমগঞ্জ ও পাকুন্দিয়া উপজেলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। প্রদর্শনীতে প্রচলিত ফলের পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে ড্রাগন ফল, ডেউয়া, বিলিম্বি, মিয়াজাকি আম, মিষ্টি তেঁতুল, এমডি-২ (MD-2) জাতের আনারস, আঁশফল, রামবুটান, করমচা এবং আফ্রিকান মাল্টাসহ নানা ধরনের অপ্রচলিত ও উচ্চমূল্যের ফল।

স্টল পরিদর্শনের সময় জেলা প্রশাসক ফলের সুষ্ঠু সংরক্ষণ, লাভজনক বাজারজাতকরণ এবং পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি স্থানীয়ভাবে ফলচাষ সম্প্রসারণ এবং কৃষকদের আধুনিক ও বাণিজ্যিক ফল উৎপাদনে উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে ফলচাষে আগ্রহ বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি