1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে বিলকিস ইসলাম-এমপি - dailyjanatarshakti
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করা হবে বিলকিস ইসলাম-এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ০ Time View

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রামীণ অর্থনীতিসহ রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ সড়কগুলো পাঁকাকরণের কাজ শুরু হয়েছে। আমরা গ্রামীন সকল রাস্তা পাঁকাকরণ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে চাই।

তিনি শনিবার বিকালে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খয়ের দারোগাপাড়া দারোগাবাড়ী হতে ক্যানেল অভিমুখে রাস্তা সংস্কার ও সিসি ঢালাইকরণ কাজের শুভ উদ্বোধনকালে এ কথাগুলো বলেন।

পরে তিনি কামারপাড়া গ্রামে রাস্তার কাজ ও বাহাগিলী ইউনিয়নে বৃক্ষমেলা উদ্বোধন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, সৈয়দপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি