1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। - dailyjanatarshakti
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫ Time View

হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত।

হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলা নতুন বাজার বিএনপির অফিসে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনজুরুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথপ্রদর্শক। দেশের সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মসূচি অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনিরুল হক রাজন, পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক,সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক এ আই খান শিবলু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চান মিয়া, পৌর ছাত্র দলের সদস্য সচিব মোঃ রিমন মিয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অংশগ্রহণকারীরা তাঁর আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি