নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর: কিশোরগঞ্জের হোসেনপুরে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’। উপজেলার হোসেনপুর এলাকার ঐক্যবদ্ধ মানবিক সংগঠনসমূহের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বক্তব্য রাখেন সার্বিক পরিচালনা এস এ পাঠান সবুজ
আগামীকাল ৩০ মে ২০২৬ ইংরেজী, শনিবার সকাল ৯টা থেকে স্থানীয় টান সিদলা আখতারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই উৎসবমুখর আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
যৌথভাবে এই আয়োজনটি সম্পন্ন করতে একযোগে কাজ করছে স্থানীয় তিনটি সুপরিচিত সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনগুলো হলো—
মানবিক সংগঠন আস্থা
টান সিদলা যুব ও সমাজ কল্যাণ সংগঠন
টান-সিদলা তরুণ প্রজন্ম একতা সংঘ
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা পরবর্তী পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, এলাকার যুবসমাজকে মানবিক কাজে আরও উদ্বুদ্ধকরণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্যেই এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
© All rights reserved © 2022
Leave a Reply