নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর (কিশোরগঞ্জ): পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হোসেনপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বিআরডিবি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক এক বিবৃতির মাধ্যমে এই শুভেচ্ছা জানান। তিনি হোসেনপুর উপজেলা ও কিশোরগঞ্জ জেলাসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। এই আনন্দের দিনে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পোস্টারটিতে জাতীয়তাবাদী আদর্শের প্রতিফলন হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি সংযুক্ত রয়েছে।
নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহায় দেশের শান্তি, সমৃদ্ধি ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply