নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে হোসেনপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শওকত হোসেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমাদের সমাজের হিংসা-বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “হোসেনপুর উপজেলার প্রতিটি মানুষের জীবন আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। পবিত্র এই দিনে আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া সাথে নিয়ে আমি আগামী দিনে হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা— ঈদ মোবারক।”
© All rights reserved © 2022
Leave a Reply