আগামী ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি মোঃ বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ,
পিতা:- মরহুম আব্দুর রাশিদ ভূইয়া প্রাক্তন চেয়ারম্যান গোবিন্দপুর ইউনিয়ন। আমি চেয়ারম্যান সাহেবের কনিষ্ঠ পুত্র আপনাদের দোয়া ও সমর্থন আশা করছি।
ভাই বন্ধু সন্তান হিসেবে আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকার অনুমতি প্রার্থনা করছি।
পরম করুনাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে যদি নির্বাচিত করেনঃ-
১। আমার প্রথম শর্তই হলো জনগণের হয়রানি বন্ধ করা।
২। জন্ম নিবন্ধনের নামে হয়রানি কঠোর ভাবে বন্ধ করা, এক নাম তিনবার ভুল করে ১৫০০ / ২০০০ টাকা নেওয়া এটা চলবেনা। যারা এটা করবে পিছনে লাথি দিয়ে একদম বরাবর সোজা রাস্তা ধরিয়ে দিব।
৩। সব ধরনের সন্ত্রাস মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেনস ঘোষণা করা হবে।
৪। ইউনিয়ন পরিষদের আগত সকল বৃদ্ধ পিতা মাতাকে যেকোন কাজে ফাস্ট পাইরোটি প্রদান করা হবে।
৫। বাৎসরিক বরাদ্দের ক্ষেত্রে ১০০% স্বচ্ছতা প্রদান করে তথ্য প্রকাশ করা হবে।
৬। সকল উন্নয়ন কাজ মেম্বার চেয়ারম্যান যিনিই হন ৮০% স্বচ্ছ করতে হবে।
৭। গরিবের চাল যদি বিক্রি করে খেতে হয় তাহলে আল্লাহ যেন আমাকে এমন চেয়ারম্যান না বানায়।
৮। মসজিদ মন্দির রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে সম-অধিকার নিশ্চিত করা হবে।
৯। জুলুম ব্যভিচার লুটতরাজ রাহাজানির ক্ষেত্রে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।
১০। আগামীতেও ভোট পাওয়ার জন্য /আগামীতেও চেয়ারম্যান হওয়ার জন্য, স্বজন প্রীতি ও মায়া মায়া দরবার ১০০% পরিহার করা হবে।
দরবার শালীষে স্বজন প্রীতি না করে যাহা সত্য তাহাই ন্যায় বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হবে।
সুন্দর সমাজ বিনির্মাণে গোবিন্দপুর ইউনিয়নের সকল যুব সমাজকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে, ইনশাআল্লাহ থাকবে না কোন বৈষম্য কারণ আমি নিজেও যুবক ।
মহান আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং সকলের সহায় হোন। আমিন
বি দ্র:- যাই হোক আমার বলা শর্তগুলো, মানে এইগুলো সবই পুরাতন কথা,আমি তরুণ প্রজন্মের মানুষ হিসাবে আরো নতুন নতুন শর্ত অনুযায়ী কাজ করার জন্য নিজেকে তৈরি করতে সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনারা শুধু জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হইবার সুযোগ তৈরি করে দেন আমাকে।
তবে ইহাও সত্য আল্লাহ না চাইলে,
জনগণ পাশে না থাকলে নির্বাচনেও জয়ী হওয়া যায় না
আবার
জনগণ পাশে না থাকলে চুরি ছিনতাই রাহাজানি মাদক সন্ত্রাসী চাঁদাবাজি পরিহারে কোন কিছুতেই সফল হওয়াও যায় না …
আবার আল্লাহ চাইলে,
এই জনগণ পাশে থাকলে জয়ী হওয়া যায় এবং এই সকল শর্ত গুলো পূরণ করেও জনগণের জন্য আরো অনেক নতুন শর্তে কাজ করা যায়।
তাছাড়া
মানুষকে ভালো করতে হলে প্রথমে মায়া মহব্বত ভালোবাসা তারপর আইন।
ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সফল হওয়ার জন্য আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ।
**বদরুজ্জামান ভূঁইয়া (সোহাগ)**
* এলএল.বি
* বি.বি.এ (অনার্স), এম.বি.এ (হিসাববিজ্ঞান)
* শিক্ষানবিশ আইনজীবী, জজ কোর্ট, কিশোরগঞ্জ।
সভাপতি (বর্তমান)
(সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক)
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল, কিশোরগঞ্জ জেলা।
আহবায়ক সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদ।
সাবেক ছাত্রনেতা কিশোরগঞ্জ জেলা।
সাবেক আইন বিষয়ক সম্পাদক (মানাপ) কিশোরগঞ্জ জেলা।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সমকাল সুহৃদ সমাবেশ কিশোরগঞ্জ জেলা।
© All rights reserved © 2022
Leave a Reply