মোঃ রবিউল আউয়াল : শেরপুর সদর উপজেলার শেরপুর এল.এস.ডি (গ্রেড-১) প্রাঙ্গণে আজ ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম অঙ্গীকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.বি.এম. মামুনুর রশিদ, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর।
উপজেলা প্রশাসন, শেরপুর সদর-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহের এ কার্যক্রম কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং খাদ্য মজুদ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© All rights reserved © 2022
Leave a Reply