1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লাখুহাটিতে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - dailyjanatarshakti
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

লাখুহাটিতে মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২২ Time View

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার লাখুহাটি গ্রামে লাখুহাটি সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে লাখুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফাইনাল খেলায় বাংলাদেশ একাদশ ও এলিট একাদশ মুখোমুখি হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক (ভোমা মিয়া)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ইমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কিশোরগঞ্জের সদস্য মোঃ মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান প্রার্থী মোঃ মালিক ভিলার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন জিয়া এবং বিএনপি নেতা মুস্তাফিজুর হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোঃ আর মান্নান।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের মতে, এমন আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হলে এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি