প্রতিনিধি মাখন মিয়া
কিশোরগঞ্জের হোসেন পুর উপজেলা পুমদী ইউনিয়ন-এ বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুমদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই বারের নির্বাচিত সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর হোসেনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরে আলম এরশাদ, জেলা যুবদলের সদস্য আজহারুল ইসলাম স্বপন, পুমদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়া। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা আগামী দিনে দলীয় কার্যক্রম জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2022
Leave a Reply