সঞ্জিত চন্দ্র শীল
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মার্চ বিকেলে স্থানীয় গোবিন্দপুর হাই স্কুল মাঠে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাসুদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ আলম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা। তাঁর অবদান এদেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।” তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মূল দিকসমূহ:স্মরণ সভা: ইফতারের পূর্বে বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
দোয়া মোনাজাত: বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময়
উপস্থিতি ছিলেন – মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল সাবেক সফল চেয়ারম্যান গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ সাবেক সফল সাধারণ সম্পাদক ও সভাপতি হোসেনপুর উপজেলা ছাত্রদল,মোঃ নুরে আলম এরশাদ কারা নির্যাতিত সিঃ যুগ্ম আহবায়ক হোসেনপুর উপজেলা যুবদল,মোঃ জিয়া উদ্দিন জিয়া
সাধারন সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, মোঃ আজহারুল ইসলাম স্বপন সদস্য জেলা যুবদল,
মোঃ সিদ্দিক হোসেন মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি, মোঃ রিকচন খাঁন নাঈম সিঃ যুগ্ম আহবায়ক হোসেনপুর উপজেলা চাত্রদল, মোঃ সোহেল রানা সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন যুবদল, মোঃ মাজহারুল ইসলাম সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন নবীনদল, মোঃ শরিফ আহমেদ শরিফ সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন চাত্রদল, মোঃ মামুন মিয়া সাবেক চাত্রনেতা, মোঃ বুলবুল আহমেদ
সাবেক চাত্রনেতা, মোঃ সাগর আহমেদ জনপ্রিয় ছাত্রনেতা গোবিন্দপুর ইউনিয়ন চাত্রদল,মোঃ ফকরুল ইসলাম শরিফ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি প্রমুখ।
মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। ইফতারের আগ মুহূর্তে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ)
৩/৩/২৬ইং
০১৭২৩৫০২০৪৩
© All rights reserved © 2022
Leave a Reply