মোঃ রবিউল আউয়াল প্রতিনিধি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন উত্তাপ। আর সেই উত্তাপে যেন নতুন মাত্রা যোগ করলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল বাসার।
ঈদের আনন্দ শেষ হতে না হতেই জনসমর্থনের শক্ত বার্তা দিতে আয়োজন করা হয় এক বিশাল মোটরসাইকেল শোডাউনের।
সোমবার(২৩ মার্চ)বিকালে
ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে এই শোডাউন যেন রূপ নেয় এক জনসমুদ্রে।বিপুলসংখ্যক মোটরসাইকেলের বহর, স্লোগানে মুখরিত পথঘাট, আর সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।বিভিন্ন বাজারে
মোটরসাইকেল বহর থামিয়ে আলিঙ্গনের মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতি বন্ধন আরো দৃঢ় করা হয়।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষদের কণ্ঠে ছিল পরিবর্তনের প্রত্যাশা। তাদের দাবি,দীর্ঘদিনের অবহেলা, ভাঙা রাস্তা, উন্নয়নের স্থবিরতা থেকে মুক্তি চায় সিদলা ইউনিয়নের জনগণ। আর সেই প্রত্যাশার প্রতীক হিসেবেই তারা দেখছেন আবুল বাসারকে।
আবুল বাসার বলেন, আমি কোনো ব্যক্তির প্রার্থী নই, আমি এই ইউনিয়নের প্রতিটি মানুষের স্বপ্ন ও অধিকার আদায়ের প্রার্থী। দীর্ঘদিন ধরে যে বঞ্চনা ও অবহেলা আমরা দেখেছি, তা থেকে সিদলাকে মুক্ত করাই আমার লক্ষ্য।
© All rights reserved © 2022
Leave a Reply