নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাংগাটিয়া এলাকায় অতীতের রাজকীয় আভিজাত্য আর বর্তমানের সামাজিক দায়বদ্ধতার এক অপূর্ব মেলবন্ধন ঘটল। পবিত্র ঈদুল ফিতরের সন্ধ্যায় ওই অঞ্চলের একমাত্র জীবিত জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরীর (মানব বাবু) সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন কিশোরগঞ্জ জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ কিশোরগঞ্জের জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এবং ৩ নং গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আব্দুর রাশীদ সাহেবের কনিষ্ঠ পুত্র।
সাক্ষাৎকালে জমিদার মানবেন্দ্র নাথ চৌধুরী ও বি.জে. সোহাগ তালুকদার একে অপরের সাথে কুশল বিনিময় করেন। আলাপচারিতায় উঠে আসে জমিদারি প্রথার গৌরবোজ্জ্বল ইতিহাস, সে সময়ের সামাজিক কাঠামো এবং বিবর্তনের গল্প। বিশেষভাবে উঠে আসে মরহুম আব্দুর রাশীদ চেয়ারম্যানের সাথে কাটানো অতীত স্মৃতি চারণের কথা। মানব বাবু তাঁর জীবনের দীর্ঘ অভিজ্ঞতা এবং পারিবারিক ঐতিহ্যের নানা অমূল্য স্মৃতিচারণ করেন।
বৈঠকে কেবল অতীত নয়, বরং বর্তমান সময়ের সামাজিক পরিবর্তন এবং এলাকার উন্নয়ন নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে প্রাচীন স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ এবং এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের গোবিন্দপুর ইউনিয়নের গৌরবময় অতীতই আমাদের ভবিষ্যতের পথ দেখায়। গাংগাটিয়া জমিদার বাড়ির মতো ঐতিহাসিক স্থাপনাগুলো আমাদের জেলার অমূল্য সম্পদ। বাবার আদর্শকে আঁকড়ে ধরে আপনাদের ভালোবাসায় আমি মানুষের সেবায় বেঁচে থাকতে চাই।”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানব বাবু দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সাক্ষাৎকে শিকড়ের প্রতি শ্রদ্ধাবোধের এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
© All rights reserved © 2022
Leave a Reply