জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধি ঠেকাতে কটিয়াদী উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান
মোঃ রবিউল আউয়াল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেলের দাম বৃদ্ধি রোধে খুচরা ব্যবসায়ী, ফিলিং স্টেশন এবং পাইকারি বিক্রেতাদের জরিমানা ও সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা সময় এক খুচরা ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে তেল বিক্রির অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল মজুদ রাখা এবং বেশি দামে বিক্রি না করার জন্য ফিলিং স্টেশনগুলোর মালিকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন জ্বালানী তেলের কৃত্রিম সংকট দূর করা, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত দাম নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন ব্যবসায়ীরা তেলের মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে বা তেল সরবরাহ বন্ধ রেখে সাধারণ মানুষকে হয়রানি করছে ।জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে।
পাশাপাশি যারা এই কৃত্রিম মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2022
Leave a Reply