1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিঃ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রীতিভোজ। - dailyjanatarshakti
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ খ্রিঃ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রীতিভোজ।

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৭ Time View

 

 

মোঃ এনামুল হক প্রতিনিধি  কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপার মহোদয়ের বাসভবনে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে পুলিশ সুপার মহোদয় সকল আমন্ত্রিত অতিথিদেরকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন এবং কুশল বিনিময় করেন। পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয় বলেন- প্রীতিভোজের মূল উদ্দেশ্যই ছিল দায়িত্বের পাশাপাশি আমরা সকলেই যেন একত্রে ঈদের আনন্দকে উপভোগ করতে পারি। এতে করে নিজের উপর অর্পিত দায়িত্বের প্রতি যত্ন বাড়বে এবং পরস্পরের প্রতি সম্মান, ভালোবাসা এবং সহনশীলতা বাড়বে। পুলিশ সুপার মহোদয় আরো বলেন- দায়িত্বের কারণে আমরা পরিবার ছাড়া জীবন অতিবাহিত করছি আর পরিবারের অভাব লাঘব করার জন্যই আমাদের আজকের এই প্রীতিভোজ। কেননা, যখন আমরা সবাই একসাথে বসে নিজেদেরকে একটু সময় দিতে পারবো তখন হয়তো ভিতরের কষ্টগুলো হালকা হবে। যেহেতু দায়িত্বের কারণে আমাদের সকলের সাথে দেখা হয় না সেহেতু একমাত্র এই প্রীতিভোজ উপলক্ষ্যে সকলের সাথেই আমাদের দেখা হওয়া, খোঁজ খবর নেওয়া সম্ভব। পরিশেষে পুলিশ সুপার মহোদয় কোমলমতি শিশুদেরকে ঈদের সালামী প্রদান করেন।

প্রীতিভোজে উপস্থিত ছিলেন – মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা প্রশাসক কিশোরগঞ্জ মহোদয়, পুলিশ সুপার সিআইডি কিশোরগঞ্জ মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপারগন, সকল সার্কেল অফিসারগণ, অফিসার ইনচার্জ সকল, জেলা পুলিশ কিশোরগঞ্জ এর বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীগণ, আমন্ত্রিত অতিথিগণ এবং কোমলমতি শিশুরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি