1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা - dailyjanatarshakti
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা
মোঃ রবিউল আউয়াল  কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লালকে সংবর্ধনা প্রদান করেছে ভৈরব উপজেলার কালিপুর গ্রামের সর্বস্তরের জনগণ।
এ উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কালিপুর শিক্ষা উন্নয়ন পরিষদ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা নব-নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেন এবং আইন পেশায় তার দক্ষতা ও অবদানের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আরও এগিয়ে যাবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট মিজানুর রহমান বিল্লাল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি