1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৬৮ Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি সাদেক মিয়া :কিশোরগঞ্জের করিমগঞ্জে বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মিয়া (৪১) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজন মিয়া করিমগঞ্জ উপজেলার ইসলাম পাড়া গ্রামের মৃত নূরুল ইসলাম ওরফে গেন্দু মিয়ার ছেলে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজন মিয়া তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে।

সে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি, খুন, হত্যা, গুম, ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকতো। তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ২০০৬ সালে করিমগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

পরবর্তীতে ২০১৪ সালে আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে। সে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলো।

তাকে গ্রেপ্তারের পর এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি