হোসেনপুরের হনুমানতলা পূজা মন্দিরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত
মোঃ জাহিদুল ইসলাম
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক হোসেনপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত হোসেনপুর উপজেলা পরিষদ গেইট সংলগ্ন শ্রী শ্রী নরসিংহ জিউর আখরা হনুমানতলা পূজা মন্দিরে এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেখসোনা খাতুন।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মন্দির কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— রতন চন্দ বণিক, হারাদন মোদক এবং মৃত্যুঞ্জয় শাহা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ভক্ত-দর্শনার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।
রাতব্যাপী আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আমেজ সৃষ্টি হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।
© All rights reserved © 2022
Leave a Reply