হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার
মো. জাহিদুল ইসলাম
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আসন্ন ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এবং ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন হোগলা কান্দী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার।
তিনি জিনারী ইউনিয়নের প্রয়াত জনপ্রিয় ব্যক্তিত্ব মরহুম আঃ হালিম মেম্বার সাহেবের সুযোগ্য নাতি। এলাকায় শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে আসছেন।
নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে এম জুনায়েদ আকন্দ মাস্টার বলেন, “মহান আল্লাহর ওপর ভরসা রেখে এবং আপনাদের দোয়া ও সমর্থনে আমি যদি জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এই ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করবএ সময় তিনি তাঁর নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেনবেকারত্ব দূরীকরণ: এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন: স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জাসহ সকল ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: এলাকার যাতায়াত সহজ করতে রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।সামাজিক নিরাপত্তা: বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।মাদকনির্মূল: যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জিনারী ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও নিরাপদ জনপদ গড়ে তুলতে কঠোর আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার সচেতন মহল ও সাধারণ ভোটারদের মতে, একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব শিক্ষক হিসেবে এম জুনায়েদ আকন্দ মাস্টারের এই উদ্যোগ জিনারী ইউনিয়নের রাজনীতিতে এক নতুন ও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে
© All rights reserved © 2022
Leave a Reply