1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন - dailyjanatarshakti
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

​মোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

​মোঃ সোহেল রানা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের উচ্চ বিদ্যালয় মার্কেটের ঘর ভাড়াকে কেন্দ্র করে আদালতে দায়েরকৃত প্রতিপক্ষের চুরি মামলায় পুলিশের নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেন অত্র মার্কেটের ফিড ও ফার্নিচার ব্যবসায়ী মো: আব্দুল মালেক বাবুল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মোহনপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, চুরি মামলায় মালামাল জব্দ ও সংশ্লিষ্ট দুইজনকে পুলিশ আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করেন আব্দুল মালেক বাবুল। এ মামলায় বাবুলকে প্রধান আসামী করা হয়েছে।

​লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক উল্লেখ করেন, কেশরহাট বাজার উচ্চ বিদ্যালয় মার্কেটের ঘর ভাড়া নিয়ে তিনি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। সাম্প্রতিককালে ব্যবসার প্রসারের জন্য আরেকটি ঘর ভাড়া নিতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলাম নিজামের সাথে তাঁর বিরোধ সৃষ্টি হয়, যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়। প্রতিপক্ষ নিজাম তাঁর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা দায়ের করলে তিনিও আইনি প্রতিকারে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

​সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত রোববার মোহনপুর থানা পুলিশ একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এ সময় পুলিশ কিছু হারানো ফার্নিচার ও মেশিনারিজ উদ্ধারের কথা বলে। এসময় ব্যবসায়ী মালেক পুলিশকে জানান, প্রতিপক্ষ মামলার বাদি নিজামের ছেলে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে গোপনে কিছু ফার্নিচার বিক্রি করেছিলেন। যা তিনি খোঁজ নিয়ে জানতে পারেন। পরবর্তীতে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য প্রমান সাপেক্ষে ক্রেতা ও বিক্রেতাকে মালামালসহ আটক করে থানা হেফাজতে নেয়। সংবাদ সম্মেলনে প্রমান হিসেবে মালামাল বিক্রির সাথে নিজামের ছেলের ছবি উপস্থাপন করেন বাবুল।

​সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এই মামলায় বর্তমানে তিনিসহ মোট ৭ জন আসামী জামিনে রয়েছেন। মামলায় ২ নম্বর আসামী করা হয় কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে।

​এদিকে, মোহনপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মালেক বলেন, মামলার সঠিক তদন্ত ও হারানো মালামাল উদ্ধারে পুলিশের প্রাথমিক ভূমিকা সঠিক থাকলেও পরবর্তী পদক্ষেপে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে কি না—তা নিয়ে তাঁর মনে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। তিনি উক্ত মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিক তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি