1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

হোসেনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

হোসেনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত

মো. আরফান হোসেন (বাবর)

​হোসেনপুর,কিশোরগঞ্জ ( সংবাদদাতা)

বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আমীর ও সেক্রটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. সানাউল্লাহ।

​উপজেলা আমীর মো. আমিনুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলাম বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা জোবায়ের ইবনে আব্দুল হাই।

​অনুষ্ঠানে রুকনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্যালট পেপারের মাধ্যমে মতামত পেশ করার প্রক্রিয়া শেষে মো. আমিনুল হক পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচনে রুকনদের ভোটে নায়েবে আমীর হিসেবে এডিএম মুহিবুল্লাহ, উপজেলা সেক্রেটারি হিসেবে মো. আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি হিসেবে মো. রহমত আলী নির্বাচিত হয়েছেন।

​নির্বাচন প্রক্রিয়ার পূর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংগঠনের নিয়ম ও আদর্শের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি মাওলানা মো. সানাউল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৭২ ধারা উল্লেখ করে বলেন, সংগঠনের যেকোনো দায়িত্বশীল পদে নির্বাচন বা নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির দ্বীনি ইলম, আল্লাহভীতি, আল্লাহ ও রাসূল (সা.)-এর প্রতি আনুগত্য, দেশপ্রেম, আমানতদারী এবং সাংগঠনিক প্রজ্ঞার মতো গুণাবলিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এছাড়া তিনি উল্লেখ করেন যে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত হওয়া বা এর জন্য চেষ্টা করা উক্ত পদে নির্বাচিত বা নিযুক্ত হওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

​পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি