কিশোরগঞ্জ তাড়াইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে রেলি সহ আলোচনা সভা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম রিপন কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় আজ সকাল ১০টায়
৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ পালিত হয়।অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র্যালি মাধ্যমে সমবায় দিবসের সূচনা হয় , ১০.৩০ মিনিটে উপজেলা নতুন ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”।
উপজেলা হল রুম মিলনায়তনে এই দিবসের মূল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিসান আলী সহকারী কমিশনার ভূমি, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল আমিন রুবেল অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ শামছুল আলম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারোয়ার হোসেন লিটন উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, বিকাশ রায় উপজেলা কৃষি অফিসার , তাড়াইল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ তাড়াইল উপজেলার বিভিন্ন সমবায়ি সদস্যগন । এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি মোঃ জিসান আলী সহকারী কমিশনার ভূমি বক্তব্যে সমবায় খাতের স্থবিরতা কাটাতে এবং একে আরও যুগোপযোগী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আইনি সংস্কার ও সুশাসন নিশ্চিত করার ওপর জোর দেন।
মোঃ সারোয়ার হোসেন লিটন উপজেলা বিএনপির সভাপতি র বক্তব্যে দেশের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনে সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে তাড়াইল উপজেলা সমবায়ীদের উপদেশ মূলক বক্তব্য দিয়ে পাশে থাকার অঙ্গীকার করে অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষনা দেন।
© All rights reserved © 2022
Leave a Reply