1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - dailyjanatarshakti
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View

হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“খেলবো মোরা গড়বো দেশ, বিশ্বজয়ে বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জের হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকেলে হোসেনপুর মিনি স্টেডিয়ামে এই বর্ণাঢ্য খেলা শেষে হোসেনপুর উপজেলা পরিষদের হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, হোসেনপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা:রেখসোনা খাতুন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বক্তব্যে বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই তরুণরাই আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে। মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি বিজয়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উপজেলার ক্রীড়া উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “গ্রীষ্মকালীন এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে। কাবাডি, ফুটবলসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশান্বিত করেছে।”

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ক মোঃ খায়রুল ইসলাম, গোবিন্দ পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান,পিতলগন্ঞ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সরকার সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া দলগুলো জেলা পর্যায়ে হোসেনপুর উপজেলার প্রতিনিধিত্ব করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি