1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে পৈত্রিক ভিটার জায়গা জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ - dailyjanatarshakti
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

হোসেনপুরে পৈত্রিক ভিটার জায়গা জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

​কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে পৈত্রিক ভিটার জমি জবরদখলের চেষ্টা, মারমুখী আচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো: জাহিদুল ইসলাম সরকার (২৫) বাদী হয়ে হোসেনপুর থানায় এই অভিযোগটি দায়ের করেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের টান জিনারি গ্রামের মো: উসমান গপির ছেলে মো: জাহিদুল ইসলাম সরকারের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের পৈত্রিক ভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মামলার অভিযুক্তরা হলেন— ১. মো: স্বপন মিয়া (৫০), ২. মো: আসাদ খলিফা (৬০), এবং ৩. মো: আব্দুল্লাহ (৩০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
​বাদীর দাবি, জিনারি মৌজার বি.আর.এস ৫৪৫ খতিয়ান এবং ৮৩৪ দাগের ১০ শতাংশ বাড়ির জমি তারা ক্রয়সূত্রে ও পিতামহ সূত্রে প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে বিবাদীরা অন্যায়ভাবে ওই জমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-দরবার হলেও বিবাদীরা তা অমান্য করেন।
​এরই জেরে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিবাদীরা অজ্ঞাতনামা ৪-৫ জন লোক নিয়ে জোরপূর্বক জমিতে ঘরবাড়ি নির্মাণ শুরু করেন। বাদী ও তার পরিবার বাধা দিলে তাদের গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে দা ও লাঠি নিয়ে খুনের উদ্দেশ্যে ধাওয়া করা হয়। প্রাণ রক্ষার্থে বাদী ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা আটকে আত্মরক্ষা করেন।
​ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাতে গিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি