1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিকলীতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।।। - dailyjanatarshakti
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নিকলীতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।।।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ০ Time View

নিকলীতে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।।।

জয়দেব আচার্য্য, নিকলী কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জের নিকলীতে (৩১ আগষ্ট ২০২৬) রোজ সোমবার সকাল দশ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইখতেকার আহম্মেদ নাবিল, নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুবক্কর ছিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসিন উদ্দিন, তথ্য সেবা অফিসার তসলিমা ফেরদৌসী মণি, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, নিকলী মুক্তিযোদ্দ্বা আর্দশ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ খায়রুল আলম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর,দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন,প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম আনিস,নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতীন্দ্র চক্রবর্ত্তী, দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সাহা,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরাধন কুমার দেব,অনুষ্ঠানে সভাপতি তার সুন্দর বক্তব্যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিভিন্ন দিক নির্দেশনা দেন,তিনি যাহা লিখে গেছেন তা আর কারো দ্বারা সম্ভব না তিনি তার লেখার মাধ্যমে সেই সময় ইংরেজদের কে বুঝিয়ে দিয়েছেন তাদের শাসন শোষন বিষয়ে জাগিয়ে তুলেছেন সাধারণ জনগণ কে, মহান মুক্তিযোদ্ধাদের তিনি তার গান ও কবিতার মধ্যে এগিয়ে নিয়ে গেছেন, এখনকার সকল শিশুরা যেন নজরুলের কবিতা, গান,  ইসলামিক গজল সেই দিকে মনোনিবেশ হয় সেই দিকে শিক্ষকদের নজর রাখার আহবান জানান, এই আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন শিক্ষক শিক্ষার্থীও অভিভাবক গণ প্রমুখ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি