কটিয়াদীতে দাখিল মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মোঃ শফিকুল ইসলাম
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া দাখিল মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু বকর সিদ্দিক চেয়ারম্যান মসূয়া ইউনিয়ন পরিষদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাইমিনুল ইসলাম আরিফ।
উপজেলা বিএন পির প্রচার সম্পাদক জনাব মোঃ হুমায়ুন কবির। মসূয়া ৩ নং ওয়ার্ড সদস্য জনাব মোঃ শফিকুল ইসলাম। মসূয়া বণিক সমিতির সভাপতি মজিবুর রহমান মানিক। মসূয়া বিশিষ্ট ব্যবসায়ী মাসুম বিল্লাহ রেজভী।মসূয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোস্তফা কামাল সরকার। মসুয়া তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব ফারুক মিয়া। নুরুল হক সরকার অভিভাবক সদস্য। সাবেক সুপার শামসুল হক। সাবেক সুপার আজিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসুয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. হাদিউল ইসলাম।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের যোগাযোগ আরও জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহিত হবে বলে আশা করছেন আয়োজকেরা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
।
© All rights reserved © 2022
Leave a Reply