হোসেনপুরে নবাগত ইউএনওর মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মাখন মিয়া
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতসহ সকল ধর্মযাজকদের সম্মানী প্রদান কর্মসূচী বাস্তবায়নে গুরুত্ব তুলেধরে বিষদ আলোচনা করা হয়। উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক জহিরুল ইসলাম মবিন বলেন বিএনপি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে জুলাই যুদ্ধা ও নির্যাতিত নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করে অসহায় নিরীহ জনগনের পাশে দাড়ানোর আহবান জানান। এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইইপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,
এ আই খান শিবলু, শফিকুল ইসলাম কাঞ্চন, আবু বকর ছিদ্দিক বাক্কার, উপজেলা যুবদলের আহবায়ক সাফায়াত হোসেন সম্রাট, ছাত্রদলের আহবায়ক আবু নাঈম, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারন সম্পাদক, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি সাধারন সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের ২য়পর্বে উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
© All rights reserved © 2022
Leave a Reply