1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১৮০ দিনে হোসেনপুরে অভূতপূর্ব উন্নয়ন: এমপি মাজহারুল ইসলামের নতুন দিগন্ত - dailyjanatarshakti
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

১৮০ দিনে হোসেনপুরে অভূতপূর্ব উন্নয়ন: এমপি মাজহারুল ইসলামের নতুন দিগন্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

১৮০ দিনে হোসেনপুরে অভূতপূর্ব উন্নয়ন: এমপি মাজহারুল ইসলামের নতুন দিগন্ত
​হোসেন পুরউপজেলা প্রতিনিধি কিশোরগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলামের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের মধ্যেই বদলে যেতে শুরু করেছে হোসেনপুর উপজেলা। হোসেনপুরকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সড়ক যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিনোদন খাতে বিপুল অর্থ বরাদ্দ নিশ্চিতের পাশাপাশি বেশ কিছু যুগান্তকারী প্রকল্প গ্রহণ করা হয়েছে।
​গৃহীত প্রধান প্রকল্প ও উল্লেখযোগ্য সাফল্যসমূহ:
​পৌরসভা ও অবকাঠামো উন্নয়ন: হোসেনপুর পৌরসভার সার্বিক রূপান্তরের জন্য ইতোমধ্যে ১০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি উপজেলার গ্রামীণ অবকাঠামো জোরদার করতে আরও ১৫০ কোটি টাকার বিশাল বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
​নদী তীর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন: ব্রহ্মপুত্র নদের তীর রক্ষায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ নদীর পাড় বাঁধাই এবং আকর্ষণীয় ওয়াকওয়ে নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
​স্বাস্থ্যসেবার সম্প্রসারণ: উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে।
​শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন: ২টি স্কুল ও মাদ্রাসা ভবন অনুমোদন লাভ করেছে। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের সংস্কার এবং আধুনিকায়নের জন্য ২৩০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
​বিনোদনের সুব্যবস্থা: হোসেনপুর মডেল মসজিদ সংলগ্ন স্থানে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিশু পার্ক উন্নয়নের জন্য ৫০০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
​বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান: দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সংকট দূর করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নিকট সরকারি আধাসরকারী পত্র (ডি.ও. লেটার) প্রদান করা হয়েছে এবং কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিএম-কে দ্রুত সমাধান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
​জনপ্রতিনিধি হিসেবে প্রথম ৬ মাসের মধ্যেই এসব জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ হোসেনপুরের মানুষের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। উন্নয়নের এই গতিধারা বজায় থাকলে হোসেনপুরকে একটি আধুনিক ও আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করা এখন সময়ের ব্যাপার মাত্র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি