গোলাবাড়ী উত্তরপাড়ায় দীর্ঘদিনের পানির সংকটের অবসান
সোহেল মেম্বারের উদ্যোগে আব্দুল বাসেত ওরফে বাসু মিয়ার বাড়িতে স্থাপন করা হলো টিউবওয়েল
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী উত্তরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছিলেন আব্দুল বাসেত ওরফে বাসু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। নিরাপদ খাবার পানি ও দৈনন্দিন ব্যবহারের পানির জন্য তাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় স্থানীয় মানুষের পানির কষ্টের বিষয়টি জানতে পেরে অত্র ওয়ার্ডের মেম্বার সোহেল মেম্বার উদ্যোগ নেন। তাঁর ব্যবস্থাপনায় বাসু মিয়ার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘদিনের পানির সংকট থেকে পরিবারটি স্বস্তি পেয়েছে।
টিউবওয়েল স্থাপনের সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা সোহেল মেম্বারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে এই উদ্যোগ এলাকাবাসীর জন্য অত্যন্ত উপকারী।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন।
© All rights reserved © 2022
Leave a Reply