1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিদলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত এ, আই, খান (শিবলু) - dailyjanatarshakti
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সিদলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত এ, আই, খান (শিবলু)

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

সিদলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত এ, আই, খান (শিবলু)
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ২ নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচনী ময়দান সরগরম হয়ে উঠেছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সমাজসেবক এ, আই, খান (শিবলু)। ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
​নির্বাচন উপলক্ষে ২ নং সিদলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে নির্বাচনী প্রচারণার পোস্টার ও ব্যানার। “পরিবর্তনের জন্য” বার্তা নিয়ে তিনি স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত উঠান বৈঠক, মতবিনিময় ও জনসংযোগ অব্যাহত রেখেছেন।
​ভোটারদের উদ্দেশ্যে এ, আই, খান (শিবলু) বলেন, “আমাকে একটিবার আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের পবিত্র আমানতের খেয়ানত করব না। জনগণের আমানত ও আস্থা রক্ষা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “ভোটারদের প্রতিটি মূল্যবান ভোটই সিদলা ইউনিয়নের ভাগ্য পরিবর্তন এবং একটি সুশাসিত ও মডেল ইউনিয়ন গঠনে ভূমিকা রাখতে পারে।”
​স্থানীয় বাসিন্দারা জানান, এ, আই, খান (শিবলু) দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। নির্বাচনে সর্বস্তরের আপামর জনগণ তার সমর্থনে ঐক্যবদ্ধ হচ্ছেন বলে প্রচারণায় দৃশ্যমান হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি