ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শামসুল আলমের নেতৃত্বে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন, মা সমাবেশ ও বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিনিধি, ধুলিহর:
যথাযোগ্য মর্যাদা, অসীম উৎসাহ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামসুল আলম। কর্মসূচির মধ্যে ছিল নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির (SMC) সদস্যদের বরণ, গণঅভ্যুত্থানের চেতনা বিষয়ক আলোচনা সভা, মা সমাবেশ, বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের সমন্বয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা নবগঠিত SMC কমিটির সম্মানিত সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। বরণ শেষে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ এর আলোচনায় প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, “বৈষম্যহীন সমাজ গঠন এবং ন্যায়বিচারের চেতনা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়াই এই দিবস পালনের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
দিনের পরবর্তী অংশে প্রধান শিক্ষকের পরিচালনায় এক সুসংগঠিত ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বাসাবাড়িতে পড়ালেখার পরিবেশ বজায় রাখার বিষয়ে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সমাবেশ শেষে বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষভাগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ রাখার লক্ষ্যে প্রধান শিক্ষক, SMC সদস্য এবং উপস্থিত মায়েদের সাথে নিয়ে বিদ্যালয় আঙিনায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
প্রধান শিক্ষক জনাব শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই পূর্ণাঙ্গ কর্মসূচিতে SMC কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক মা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সফলভাবে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।
© All rights reserved © 2022
Leave a Reply