1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তোমাদের প্রশ্ন আমাদের উত্তর - dailyjanatarshakti
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

তোমাদের প্রশ্ন আমাদের উত্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ Time View

তোমাদের প্রশ্ন আমাদের উত্তর

কিশোরগঞ্জ, হোসেনপুর, প্রতিনিধি :
মোঃ ফয়েজ আহাম্মদ নিলয়

তোমাদের প্রশ্ন আমাদের উত্তর
——————————————
প্রশ্নঃ নৌকা থেকে লাফ দিলে নৌকাটি কেন পেছনের দিকে সরে যায়?
[প্রশ্ন করেছে: সাইমুন ইসলাম, লাকসাম, কুমিল্লা ]

উত্তরঃ যদি নৌকা থেকে কখনও লাফ দেয়ার সুযোগ হয়, তবে খেয়াল করে দেখবে যে, নৌকাটি খানিকটা পিছনের দিকে সরে যাচ্ছে। ঠিক কী কারণে এমন হচ্ছে তা অনেকদিন মানুষকে ভাবিয়েছে। অবশেষে সপ্তদশ শতকের শেষের দিকে স্যার আইজ্যাক নিউটন বল সম্পর্কিত যে ৩টি সূত্র প্রদান করেন, তার মাধ্যমে এর সমাধান খুঁজে পাওয়া যায়।

নিউটনের তৃতীয় সূত্র বলে, তুমি যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করো, তবে ঐ বস্তুটিও সমমানের একটি বল তোমার ওপর প্রয়োগ করবে। এ কারণে, তুমি যদি দেয়ালে হাত দিয়ে আঘাত করো, তবে দেয়ালও তোমাকে একই মানের বলে আঘাত করবে। ফলে তোমার হাত ব্যথা করবে। দেয়াল যদি পাল্টা এই বলটা তোমার উপর প্রয়োগ না করত, তবে কিন্তু তোমার হাতে ব্যথা লাগত না একদম!

তুমি যখন নৌকা থেকে লাফ দাও, তখন তুমি পিছনের দিকে পা দিয়ে নৌকার ওপর একটি বল প্রয়োগ করো। ফলে নৌকাটি পেছনের দিকে যেতে থাকে। আবার নিউটনের ৩য় সূত্র অনুসারে, এসময় নৌকাও তোমার ওপর সমমানের একটি বল প্রয়োগ করে। ফলে তুমি সামনের দিকে লাফিয়ে পড়তে পারো। অর্থাৎ নৌকা যদি তোমাকে পাল্টা বলটি না দিতো, তবে লাফ দেয়ার পরও তুমি কখনই নৌকা থেকে আলাদা হতে পারতে না! অদ্ভুত, তাই না!

নিউটনের এই ৩য় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করা যায়। ভরবেগ হল, বস্তুর ভর আর বেগের গুণফল। এই নীতি বলে, ২টি বস্তুর মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া বা সংঘর্ষ হলে, সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ একই থাকবে। এই সূত্রের মাধ্যমে পুরো ব্যাপারটিকে চাইলে গাণিতিকভাবে দেখানো যায়। একই কারণে, বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার সময় বন্দুকটি পেছনের দিকে সরে আসে।

এবার একটা মজার ব্যাপার চিন্তা করো। অনেকেই হয়তো লঞ্চ বা জাহাজে উঠেছো। জাহাজ থেকে লাফ দিলেও কি তা পিছনের দিকে সরে যাওয়া উচিত না? অবশ্যই।
নিখুঁতভাবে হিসেব করলে, জাহাজও পেছনের দিকে সরে। তবে তোমার প্রযুক্ত সামান্য বল এত ভারী একটা জাহাজকে তেমন একটা নড়াতে পারে না। তাই জাহাজ থেকে লাফ দিলে জাহাজ সরে যায় না বললেই চলে। কিন্তু এ ব্যাপারে কোন সন্দেহ নেই, তোমার জায়গায় সুপারম্যান লাফ দিলে জাহাজও পিছনের দিকে সরে যেত নিশ্চিতভাবেই!

[উত্তর দিয়েছেন -মুজতাহিদ আকোন[

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি