1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত - dailyjanatarshakti
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

হোসেনপুরে পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪ Time View

​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

​কিশোরগঞ্জের হোসেনপুরে পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​গত ২৫ জুলাই বিকেলে উপজেলার নিমখালী বাজার সংলগ্ন ছাওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়।

​৬নং পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল সরকার-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

​শওকত হোসেন, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

​আল-আমিন ভূঁইয়া, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।

​সম্মেলনে ১, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং সার্বিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

​৬নং পুমদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সার্বিক ব্যবস্থাপনায় কর্মী সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি