হোসেনপুরে এমপি মাজাহারুল ইসলামকে মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম অকুলের ফুলের শুভেচ্ছা
মোঃ রবিউল আউয়াল হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজাহারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন হোসেনপুর উপজেলার ২ নং সিদলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম অকুল।
সম্প্রতি এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সংসদ সদস্যের হাতে এই ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান তিনি। রফিকুল ইসলাম অকুল ২ নং সিদলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার পদপ্রার্থীর পাশাপাশি ৮ নং ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুভেচ্ছা বিনিময়কালে এলাকার সার্বিক উন্নয়ন, উপস্থিত ছিলেন হোসেন পুর উপজেলা সাবেক ছাত্র নেতা দেলোয়ার হোসেন কুদ্দুস স্থানীয় জনগণের জনদুর্ভোগ এবং রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
”জনাব মাজাহারুল ইসলাম আমাদের কিশোরগঞ্জ-১ আসনের অভিভাবক। তাঁর দূরদর্শী নেতৃত্বে সিদলা ইউনিয়নসহ সমগ্র এলাকার উন্নয়নযাত্রা আরও বেগবান হবে। ৮ নং ওয়ার্ডের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকাকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমরা একযোগে কাজ করে যাব।”
— রফিকুল ইসলাম অকুল (মেম্বার পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড শ্রমিকদল)
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2022
Leave a Reply