1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সার্বিক নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহ্বান; জনপ্রতিনিধি ও নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর জোর। - dailyjanatarshakti
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সার্বিক নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের আহ্বান; জনপ্রতিনিধি ও নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর জোর।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩ Time View

​মোঃ রবিউল আউয়ালহোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
​কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম।
​অনুষ্ঠানে উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিভিন্ন জনস্বার্থমূলক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কেবল প্রশাসনের পদক্ষেপই যথেষ্ট নয়; এর পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়​সভায় আলোচনায় অংশ নেন জহিরুল ইসলাম মবিন, আহ্বায়ক, উপজেলা বিএনপি
​আলিমুল রাজী, উপজেলা নির্বাচন কর্মকর্তা
​অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, আহ্বায়ক, জেলা কৃষকদলমাহবুবুর রহমান, সাবেক পৌর মেয়র
​ডা. তানভীর হাসান জিকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাঅ্যাডভোকেট মনিরুল হক রাজনআবুল হাসিম সবুজএবিএম সিদ্দিক চঞ্চল, সভাপতি, দুর্নীতি দমন কমিটিআমিনুল হক, আমির, উপজেলা জামায়াত
​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার এবং হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি