1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে টান টান উত্তেজনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি এ আই খান শিবলু - dailyjanatarshakti
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

হোসেনপুরে টান টান উত্তেজনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি এ আই খান শিবলু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭ Time View

হোসেনপুরে টান টান উত্তেজনায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি এ আই খান শিবলু
​হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশে একটি আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩:৩০ মিনিটে স্থানীয় নামা সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
​এই ফুটবল দ্বৈরথে মাঠ কাঁপাতে মুখোমুখি হয়েছিল এলাকার অত্যন্ত জনপ্রিয় দুটি দল—‘টান সিদলা ঐক্য ফুটবল একাদশ’ এবং ‘টান সিদলা তরুণ প্রজন্ম ফুটবল একাদশ’।
​খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জনপ্রিয় জননেতা এ আই খান শিবলু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো: তাইজুল ইসলাম ৯ নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী মোঃ রাতুল হাসান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাপ মিয়াসহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ।
​খেলাটিকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও টানটান উত্তেজনা বিরাজ করে। দুপুরের পর থেকেই হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠের চারপাশে জড়ো হতে শুরু করেন এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার তরুণ সমাজ ও ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
​ম্যাচ শেষে প্রধান অতিথি এ আই খান শিবলু ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করার জন্য এবং শান্তি-শৃঙ্খলার সাথে ম্যাচটি সফল করায় এলাকার সর্বস্তরের ফুটবলপ্রেমী ভাই ও ক্রীড়ানুরাগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি