1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরিষা'বাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়া'বাসহ তিন মাদক বিক্রে'তা গ্রেফতার। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সরিষা’বাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়া’বাসহ তিন মাদক বিক্রে’তা গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৭ Time View

স্টাপ রিপোর্টার
তাজলিমা খাতুন

জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত ১২/৫/২০২৬ তারিখ মঙ্গলবার উপজেলার ডুয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রবিউল ইসলাম (২০), পিতা মৃত ফজর আলী, মাতা ফুলমতি; মোঃ রোকন মিয়া (৩৮), পিতা মৃত লিয়াকত আলী, মাতা মৃত খুদেজা বেগম; এবং মোঃ ফজলু মিয়া (৫৫), পিতা মৃত কাশেম মন্ডল, মাতা মৃত হাসনা বানু।
তাদের সকলের বাড়ি ভবানীপুর গ্রাম, ডুয়াইল ইউনিয়ন, থানা সরিষাবাড়ী, জেলা জামালপুর।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ৫২ পিস ইয়াবাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সরিষাবাড়ী থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মর্নিং বিডি ডট নিউজ সরিষাবাড়ী জামালপুর বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আড়াইবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান সাবেক বিএনপি নেতা আবদুল কাইয়ুম ​বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল কাইয়ুম। ​তিনি ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জিয়া স্মৃতি সংসদ-এর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় ও উঠান বৈঠক করছেন। স্থানীয় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি এ নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল কাইয়ুম বলেন, “আড়াইবাড়ীয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সেবা এবং সামগ্রিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।” ​রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এই প্রার্থী।

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি