1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী শওকত হোসেন - dailyjanatarshakti
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

হোসেনপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী শওকত হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

মোঃ এনামুল হক  হোসেনপুর:
​আসন্ন হোসেনপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শওকত হোসেন।
​একদিকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা, অন্যদিকে নির্বাচনী প্রচারণা—উভয় লক্ষ্য নিয়ে তিনি বর্তমানে হোসেনপুর উপজেলার সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “নতুন বছর সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। আমি আগামী উপজেলা নির্বাচনে আপনাদের সেবা করার সুযোগ চাই।”
​‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছেন এবং হোসেনপুর উপজেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, সাধারণ মানুষের সমর্থন পেলে তিনি উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
​নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই হোসেনপুরের বিভিন্ন ইউনিয়নে তাকে নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের নেতা-কর্মীরা জানান, শওকত হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
​শওকত হোসেন এক বার্তায় জানান, তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলার উন্নতি এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী। এই লক্ষ্য পূরণে তিনি হোসেনপুর উপজেলার সকল স্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন প্রত্যাশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি