1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিদলা ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এআই খান শিবলু - dailyjanatarshakti
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সিদলা ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এআই খান শিবলু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

​   মোঃ মাখন মিয়া   প্রতিনিধি হোসেনপুর:

উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে হোসেনপুর উপজেলার ২ নং সিদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিদলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এআই খান শিবলু

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পুরো বছরের দুঃখ-গ্লানি মুছে দিয়ে নতুন বছর আমাদের মাঝে নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সিদলা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে। আমি ২ নং সিদলা ইউনিয়নের আমার সকল মুরুব্বি, তরুণ প্রজন্ম এবং মা-বোনদের জানাই নতুন বছরের আন্তরিক মোবারকবাদ।”

​চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “সিদলা ইউনিয়নের সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে আমি আপনাদের পাশে আছি। আপনাদের দোয়া ও সমর্থনে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ঐক্য ও উন্নয়নের।”

​শুভেচ্ছা বার্তায় তিনি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং সিদলা ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার অঙ্গীকার পুনব্যক্ত করেন। পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে নতুন বছরকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি