1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এক জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। - dailyjanatarshakti
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

এক জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

নিজস্ব প্রতিবেদক  সাভার ডিবির বিশেষ অভিযানে
দুই হাজার চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর)

এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ৩১/০৩/২০২৬ খ্রি. তারিখ ১৭:৪০ ঘটিকায়

সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা-মৃত সৈয়দ ওয়াজউদ্দিন, মাতা-হালিমা বেগম,

সাং-শালধ, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, এ/পি সাং-বাসা নং-এফ ৪৫/১ ব্যাংক কলোনী, থানা-সাভার, জেলা-ঢাকাকে ২৪০০ (দুই হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ২৪০ গ্রাম, মূল্য অনুমান

৭২০,০০০/-(সাত লক্ষ বিশ হাজার) টাকাসহ গ্রেফতার করা করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে কক্সবাজারের টেকনাফ এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে ক্রয় করে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

উল্লেখ্য যে, বর্নিত আসামীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
উক্ত আসামীর বিরুদ্ধে সাভার থানার মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৬ খ্রি: ধারা-৩৬(১) এর সারনীর ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি