1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
​জননেতা মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল - dailyjanatarshakti
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

​জননেতা মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

​জননেতা মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল

​মোঃ মাখন মিয়া প্রতিনিধি হোসেন পুরবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আধুনিক ঢাকার রূপকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা বিশ্বস্ত সিপাহসালার জননেতা মির্জা আব্বাস-এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার মাগরিব নামাজ শেষে হোসেনপুর মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মাহফিল আয়োজন করা হয়।

​দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​দোয়া মাহফিলে জননেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি কামনা করে উপস্থিত ছিলেন:
​মুহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সফল মেয়র ও যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
​আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
​এডভোকেট মাজহারুল ইসলাম, আহ্বায়ক, কিশোরগঞ্জ জেলা কৃষক দল।
​মোস্তাফিজর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
​কামরুজ্জামান খান, যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা বিএনপি।
​আসরাফ আলী মৃধা টুটুল, স্থানীয় বিএনপি নেতা।
​এ বি এম জহির উদ্দিন সোহেল, সদস্য সচিব, হোসেনপুর উপজেলা যুবদল।
​মুহাম্মদ মশিউর রহমান চন্দন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদল ও সাধারণ সম্পাদক, হোসেনপুর প্রেসক্লাব। হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাব
​এনামুল হক নাঈম, আহ্বায়ক, হোসেনপুর উপজেলা ছাত্রদল।
​আব্দুল সালাম, সভাপতি, হোসেনপুর উপজেলা কৃষক দল।

​আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তির অন্যতম কাণ্ডারি মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। তাঁর মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার অনুপস্থিতি দল ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এসময় মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
​মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল, ওলামা দল, মহিলা দল এবং মৎস্যজীবী দলসহ সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী শরিক হন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি