নিজস্ব প্রতিবেদক, হোসেনপুর:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর পক্ষ থেকে লড়াকু শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। হোসেনপুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর সভাপতি এসকে শাহীন নবাবের নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক সংক্ষিপ্ত দোয়া ও নিরবতা পালন করা হয়। এ সময় সভাপতি এসকে শাহীন নবাব বলেন, “বাঙালির ইতিহাসে স্বাধীনতা দিবস সবচেয়ে গৌরবের দিন। সেই অকুতোভয় বীর শহীদদের স্মরণে বিএমইউজে সবসময় সোচ্চার। আমরা কলম সৈনিক হিসেবে দেশের উন্নয়ন ও স্বাধীনতার চেতনা রক্ষায় কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্বাধীনতার চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শপথ গ্রহণ করেন।
© All rights reserved © 2022
Leave a Reply