1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - dailyjanatarshakti
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
​ মোঃ এনামুল হক  হোসেনপুর (কিশোরগঞ্জ):
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে এক বিশাল সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​২৬ মার্চ (বৃহস্পতিবার) হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মোহসী-মাসনাদ হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম হোসেন পুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ​অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
​উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি এসকে শাহীন নবাব স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকন্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি