1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে শতায়ু সংঘের সংবর্ধনা - dailyjanatarshakti
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে শতায়ু সংঘের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৯ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. গোলজার হোসেনকে সংবর্ধনা দিয়েছে জেলার প্রাচীন সামাজিক সংগঠন শতায়ু সংঘ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শতায়ু সংঘের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন জিপি অ্যাডভোকেট তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী, সাবেক পৌর সচিব আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট মো. আশরাফ উল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জাকির, জাতীয় পার্টির নেতা ফারুক সরদার ও আব্দুল মতিনসহ অন্যরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, শিহাব আহমেদ, হুমায়ুন কবির ও ফরহাদ হোসেন প্রমুখ।
পরে অতিথিরা মো. গোলজার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন গোলজার হোসেন। তাঁর এ অর্জন মুন্সীগঞ্জের সাংবাদিক সমাজের জন্য গর্বের। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
সংবর্ধিত অতিথি গোলজার হোসেন শতায়ু সংঘের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে তিনি সবসময় নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি