1. dailyjanatarshakti@dailyjanatarshakti.com : dailyjanatarshakti : dailyjanatarshakti
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রশিদাবাদ ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন ফারুক মিয়া - dailyjanatarshakti
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

রশিদাবাদ ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন ফারুক মিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ মাহবুবুর আলম বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:
​কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফারুক মিয়া। তৃণমূল পর্যায়ে জনপ্রিয় এই নেতা বর্তমানে ১ নং রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
​ফারুক মিয়া একজন অভিজ্ঞ জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি টানা দুইবার ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার কর্মদক্ষতা ও সততার কারণে সর্বশেষ মেয়াদে তিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন।
​এলাকাবাসীর ভাষ্যমতে, ফারুক মিয়া সাধারণ মানুষের অত্যন্ত কাছের মানুষ এবং অসহায়-দরিদ্র জনগোষ্ঠীর বিপদে-আপদে সবসময় পাশে থাকেন। করোনাকালীন দুর্যোগ কিংবা যেকোনো সামাজিক সমস্যায় তাকে সবার আগে খুঁজে পাওয়া যায়। নিজের পরোপকারী মানসিকতার কারণে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে এক নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন।
​আসন্ন নির্বাচন প্রসঙ্গে জনাব ফারুক মিয়া বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সেবা করতে চেয়েছি। বিগত দিনে মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হিসেবে সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে, তবে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।”
​তিনি আরও জানান, একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তার মূল লক্ষ্য। তিনি তার রাজনৈতিক অভিভাবক, দলের সকল স্তরের নেতাকর্মী এবং রশিদাবাদ ইউনিয়নের আপামর জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি